বিজয় দিবস উপলক্ষ্যে

রূপায়ণ লেক ক্যাসেলে ‘রূপায়ণ বিজয় আলো ২০২৫’ উদযাপন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রজেক্টে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘রূপায়ণ বিজয় আলো ২০২৫’ আয়োজন করা হয়। 

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস মোঃ সাদ্দাম হোসেন, রূপায়ণ লেক ক্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম ও হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম তারেক।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিশেষ আলোচনা, পরিবারকেন্দ্রিক সামাজিক মিলনমেলা, পিঠা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। 

আয়োজকরা জানান, বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও পারিবারিক বিনোদনের লক্ষ্যে জাতীয় দিবসগুলোতে নিয়মিত এমন আয়োজন করা হয়ে থাকে। শিশু থেকে প্রবীণ-সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।

সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের ‘Alo’ প্রোডাক্টের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে, যাতে অংশগ্রহণকারীরা ডিজিটাল সেবা ও স্মার্ট লাইফস্টাইল সম্পর্কে সরাসরি ধারণা নেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেটের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের আব্দুল আউয়াল রবি, ব্র্যান্ড এন্ড মার্কেটিংয়ের নূর হোসেন ও আব্দুর রহমান মিরাজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত