গুরুদাসপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট এলাকায় বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে বাসচাপায় মনসুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর রহমান বড়াইগ্রাম উপজেলার ভিটা কাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত গোলাম সারোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা গামী ‘রাজকীয় পরিবহন’ বাসটি হাজিরহাট এলাকায় দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মনসুর রহমান। এ সময় বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত