‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘিরে জড়ো হচ্ছেন জুলাই ঐক্যের কর্মীরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি পালন করছে ‘জুলাই ঐক্য’।

চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা এই মোর্চার ডাকে রামপুরা ব্রিজে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও আন্দোলনকারী আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় সমবেত হন। 

অংশগ্রহণকারী শিহাব জানান, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে-এটি সরকারকে জানান দিতেই তাদের এই পদযাত্রা।

এদিকে, চলমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বুধবার দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত