জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ায় পরে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে। ওই সময় দেবীদ্বার এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে সন্দেহজনক মনে করে পুলিশ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে দুজনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিচয় যাচাই শেষে জানা যায়, আটক দুজনই হাসনাত আব্দুল্লাহর কর্মী-সমর্থক। এরপর তাঁদের বিরুদ্ধে কোনো সন্দেহ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, রবিউল ও সজিব নামে দুজনকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ জানান, তাঁরা তাঁরই কর্মী। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
