আখাউড়া সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মুন্না নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত ফেরত আসেনি মুন্না। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে তাকে ধরে নিয়ে যায় তারা।

ভুক্তভোগী মুন্না (১৮) উপজেলার বাউতলা গ্রামের অটোচালক মো. শাহআলম মিয়ার ছেলে।

রাস্তায় দাঁড়িয়ে ছেলের অপেক্ষায় থাকা মুন্নার বাবা মো. শাহআলম মিয়া বলেন, মুন্না বেকার মাঝে মাঝে অটোরিকশা চালায়। সে আলাদা ঘরে থাকে। বুধবার সকালে ঘুম থেকে উঠে তাকে ঘরে না দেখা খোঁজাখুঁজি করি। পরে সীমান্তবর্তী এক বাসিন্দা জানায় বিএসএফ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। বিষয়টি আমি আগরতলায় আমার আত্মীয়কে জানাই। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখতে পেয়েছে। আত্মীয়রা আমার ছেলেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে।

এবিষয়ে বিজিবি আখাউড়া কোম্পানি সদরের নায়েক সুবেদার নাম প্রকাশ না করে বলেন, বিষয়টি আমরা জানার পর বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করেছি। কিন্তু তারা আটকের বিষয়টি স্বীকার করেনি।

এব্যাপারে জানকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানের মোবাইল ফোনে বার বার কল করার পরও তিনি ফোন রিসিভ করেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত