ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

ফরিদপুর একটি কলাবাগান থেকে দিপু শেখ (৪০) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে চালকের লাশ উদ্ধার হলেও তার অটোরিক্সাটির সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজলার ঈশান গোপালপুর ইউনিয়নর ৪ নম্বর ওয়ার্ডের অধীন চাঁদপুর গ্রামের ইলিয়াস শেখের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশর ধারণা অটোরিক্সাটি ছিনতাই করার জন্যই চালককে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত দিপু শেখ ফরিদপুর পৌরসভার রঘুন্দপুর এলাকার মো. জায়েদ আলী শেখের ছেলে।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদর ঈশান গোপালপুর ইউনিয়নর চাঁদপুর গ্রামের ইলিয়াস শেখ নিজের কলাবাগানে গেলে ওই ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে হঠাৎ চমকে উঠেন। পরে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশের টিম ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করে।

লাশের প্রাথমিক সুরহাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তে জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানা হয়। এ ঘটনায় সিআইডির একটি দল ঘটনা স্থলে আলামত সংগ্রহ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের গলা ও শরীরর বিভিন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যাক্তির মরদেহর পাশে গাঁজা ও সেবনের যন্ত্রপাতি পাওয়া গেছে। এর আগে বুধবার অটোরিক্সাটি নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অটোরিক্সা চালকের লাশটি উদ্ধার হলেও সন্ধান পাওয়া যায়নি অটোরিক্সাটির। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অটোরিক্সাটি ছিনতাই করার জন্যই চালককে হত্যা করেছে অজ্ঞাত ঘাতকরা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মডিক্যাল কলজ হাসপাতাল মর্গ পাঠানা হয়ছ। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত