আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ধোলাই পাড় নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খানমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইমরান আহমেদ রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর জুম্মন মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী জাকির হোসেন এবং দনিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল একরামুল হক লিটন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, ঢাকা-৪ আসনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা জানান, তানভীর আহমেদ রবিন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতৃত্ব হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতার সেলফি, ফেসবুকে পোস্ট