হাদীর মৃত্যুতে বিক্ষোভে ‍উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ এএম

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা জনতা ও শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন।

এ সময় শিক্ষার্থীরা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমরা সবাই হাদীই হব, যুগে যুগে লড়ে যাব’, ‘এক হাদী লোকান্তরে, লক্ষ হাদী লড়াই করে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’, ‘ওই হাসিনা দেইখা যা, রাজপথে তোর বাপেরা’—ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “হাদী ভাই, আপনার রক্তের কসম, বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ উপড়ে ফেলা হবে। আমাদের লড়াই চলবে। দিল্লির গলায় শেকল পরানোর আগে আমরা থামব না। আমরা প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেব। আমরা এ দেশে আবার ইনসাফ কায়েম করব।”

আরেক শিক্ষার্থী বলেন, “বিজয়ের মাসেও সীমান্তে হত্যাকাণ্ড ঘটে। অথচ এ দেশের এক শ্রেণির মানুষ বসে বসে ভারতের তাবেদারি করে। আর কোনো সুশীলতার রাজনীতি চলবে না। যারা সুশীলতার নামে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করে তুলেছে, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মা-বোনদের বলব, আপনারা আপনাদের সন্তানদের হাদীর মতো করে গড়ে তুলুন। ভারতীয় আগ্রাসন আমরা চলতে দেব না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত