গাজীপুরে প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

গাজীপুরের পূবাইলে দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের বসুগাও সাজন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকাল তিনটার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী  প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিকাল সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ সহকারী পরিচালক মো. মামুন জানান, পুবাইলে দিশারী প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টঙ্গী থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং ফায়ার সার্ভিস গাজীপুর  থেকে থেকে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বিকাল সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার  কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত