বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা এবার নাম লেখালেন হলিউডের জনপ্রিয়তম অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ অধ্যায় ‘ফাস্ট এক্স: পার্ট ২’ –এর অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন এই পর্তুগিজ তারকা। আগামী বছরের এপ্রিলে মুক্তির কথা রয়েছে ছবিটির।
দীর্ঘদিন ধরে চলা এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমায় রোনালদোর যুক্ত হওয়াকে দেখা হচ্ছে খেলাধুলা ও বিনোদনের এক ব্যতিক্রমী মেলবন্ধন হিসেবে। মাঠের গতি ও শক্তি এবার রূপ পেতে যাচ্ছে রুপালি পর্দায়। মুভিটির অভিনয়শিল্পীরাই ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে স্বাগত জানিয়েছেন।
ফ্র্যাঞ্চাইজির প্রধান মুখ ভিন ডিজেল ইঙ্গিত দিয়েছেন, রোনালদোর উপস্থিতি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। ফুটবল তারকার সঙ্গে একটি সেলফি পোস্ট করে তিনি লেখেন, ‘অনেকে জানতে চেয়েছিলেন, সে কি ফাস্ট মিথলজির অংশ হবে? আমি বলতে পারি, সে সত্যিকারের একজন। আমরা তার জন্য বিশেষভাবে একটি চরিত্র লিখেছি।’
রোনালদো ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের মতে, এটি কেবল অতিথি উপস্থিতি নয়; বরং গল্পে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করতে পারেন তিনি। ২০০১ সালে শুরু হওয়া ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজটি এখন আর শুধু স্ট্রিট রেসিংয়ের গল্পে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে ৭ বিলিয়ন ডলারের বেশি আয় করা এই সিরিজ ধীরে ধীরে পরিণত হয়েছে বৈশ্বিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে।
চার পেনাল্টি ঠেকিয়ে হাত ভেঙেছে পিএসজি গোলকিপারের
বিশ্বকাপে ছেলের অজানা গল্প শোনালেন দিবু মার্তিনেজের বাবা