রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জনসাধারণের সামনে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর গণহত্যার অভিযোগের একটি ঐতিহাসিক মামলার শুনানি করবে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি আইসিজের ‘যোগ্যতার ভিত্তিতে’ প্রথম গণহত্যার মামলার জনসাধারণে অনুষ্ঠিত শুনানি হতে যাচ্ছে। যা ভবিষ্যতে অন্যান্য আন্তর্জাতিক গণহত্যা মামলায় নজির স্থাপন করতে পারে।

শুনানির প্রথম ধাপে পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান দেশ গাম্বিয়া। যারা ২০১৯ সালে এই মামলা আইসিজে দায়ের করেন। যা ১২ থেকে ১৫ জানুয়ারি তাদের যুক্তি উপস্থাপন করবে। ২০১৭ সালের রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনী ভূমিকা নিয়ে মামলা দায়ের করা হয়। এরপর আইসিজে ২০২০ সালে মিয়ানমারকে গণহত্যা রোধে ‘সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের’ নির্দেশ দেয়।

মিয়ানমার ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিজেদের যুক্তি ও প্রমাণ উপস্থাপন করবে। আদালত সাক্ষীদের শুনানির জন্য তিন দিন বরাদ্দ করেছে, তবে এই অংশ জনসাধারণ ও গণমাধ্যমের জন্য বন্ধ থাকবে।

২০১৭ সালের আগে মিয়ানমারে প্রায় দশ লাখ রোহিঙ্গা বসবাস করতেন। রাষ্ট্রীয় সহায়তায় পরিচালিত গণহত্যার ফলে এই সম্প্রদায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবিরে দশ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে এই শরণার্থী সংকট সমাধানের আহ্বান জানানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত