ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরবের মনোনয়ন সংগ্রহ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

ঢাকা-১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরবের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সহকারী রির্টানিং কর্মকর্তা আফরোজ ওয়াহিদার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভাপতি  ফখরুল ইসলাম রবিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য এল, রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, মনির আলম রাহিমী ও নুরুল হুদা। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল হক চঞ্চল, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু তেজগাঁও কলেজের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল, নাইমুর রহমান চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত