দাউদকান্দিতে আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) রাতে দাউদকান্দি থানা পুলিশের একাধিক বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মারুকা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান (৪০), গৌরীপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন (৪০) এবং পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত