সত্তর বসন্তে ইলিয়াস কাঞ্চন  

জন্মদিনে মন খারাপ সহকর্মী ও অনুরাগীদের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

এক সময়ের ঢালিউড সুপারস্টার ইলিয়াস কাঞ্চন আজ স্পর্শ করলেন জীবনের ৭০ বসন্ত। কিন্ত প্রতিবছর এই দিনে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসলেও এবারের জন্মদিনের চিত্রটা একেবারেই আলাদা। অনুরাগীদের মনে নেই কোনো  উচ্ছ্বাস , বরং তার পবিরর্তে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠাই । কারণ, দীর্ঘদিন ধরেই অসুস্থ এই নায়ক। 

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় সাত মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২৬ নভেম্বর তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। অসুস্থতার কারণে আগে কথায় যে জড়তা ছিল, তা অনেকটাই কেটে গেছে। 

চিকিৎসা প্রসঙ্গে লিটন এরশাদ বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের বড় একটি অংশ এরই মধ্যে অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। বর্তমানে তিনি একটি মেডিসিন কোর্সে আছেন। কোর্স শেষ হলে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করবেন চিকিৎসকরা। 

তিনি কবে দেশে ফিরতে পারবেন-এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। নতুন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন লিটন এরশাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত