জীবনের গল্প শোনাবেন সুজাতা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

‘রূপবান’ বলে খ্যাতি অর্জন করা বাংলা সিনেমার বরেণ্য অভিনেত্রী সুজাতা। ষাটের দশকের এই অভিনেত্রী আসছেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘অক্ষরের গল্পে’ অতিথি হয়ে। সেখানে তিনি শোনাবের তার শৈশব ও চলচ্চিত্রজীবনের নানা কথা। তিনি বলবেন তার ‘রূপবান’ হয়ে ওঠার গল্পও। 

অনুষ্ঠানটি আরটিভি প্রচার করবে বুবধার (২৪ ডিসেম্বর)  বিকাল ৫টায়। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্মাতা সুজন আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। 

১৯৪৭ সালে কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর পারিবারিক নাম তন্দ্রা মজুমদার। সুজাতা সিনেমায় আসেন ১৯৬৩ সালে। তার প্রথম সিনেমা ‘ধারাপাত’। সিনেমায় আসার পর নির্মাতা সালাউদ্দিন তার নাম বদলে রাখেন সুজাতা। 

এর দুইবছর পর ‘রূপবান’ করে দারুণ খ্যাতি পান সুজাতা। সিনেমাটি বাংলা চলচ্চিত্রে ইতিহাস তৈরি করে।কুষ্টিয়ায় জন্ম নেওয়া সুজাতার বাবা গিরিজানাথ মজুমদার এবং মাতা বীণা পানি মজুমদার। অভিনেতা-প্রযোজক আজিমকে সুজাতা বিয়ে করেন ১৯৬৭ সালে। এর পর থেকে হয়ে যান সুজাতা আজিম।বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে বসবাস করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত