গুলশানের বাসায় জুবাইদা ও জাইমা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান তাদের গুলশানের বাসায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গুলশানের উদ্দেশে তারা রওনা হয়েছেন।

দুপুর সোয়া ১টার দিকে তাদের বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। পরিবারের এক সদস্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের ওই সদস্য জানান, বাসায় পৌছে তারা ঘর ঘোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

এর আগে বিমানবন্দরে নেমে দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর লাল-সবুজ রঙের বাসে চড়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে পুলিশ ও সিএসএফ প্রটোকলে বাসায় উদ্দেশে রওনা হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত