জিপিএইচ ইস্পাত কর্তৃক সীতাকুণ্ডের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

‘নিজের মেধা কাজে লাগিয়ে বিদেশে পাড়ি না জমিয়ে বরং এই সম্ভাবনাময় দেশের ঋণ শোধ করতে হবে।’

শনিবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের কুমিরাস্থ জিপিএইচ ইস্পাত প্ল্যান্টে আয়োজিত ‘জিপিএইচ শাইনিং স্টারস রিকগ্নিশন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এই অভিমত ব্যক্ত করেন। 

সীতাকুণ্ড উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহাম্মদ আলমাস শিমুল তাঁর বক্তব্যে আরও বলেন, ‘ভূমিকম্প প্রতিরোধী ও উচ্চ শক্তিসম্পন্ন ৬০০ গ্রেড ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত বর্তমানে গবেষণা ধর্মী শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করছে।’

তিনি শিক্ষার্থীদের গুণ মানসম্পন্ন শিক্ষা অর্জন ও সামগ্রিক জীবন চর্চায় উদ্বুদ্ধ করেন। একই সাথে আগামীতে তিনি সীতাকুণ্ডের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে জিপিএইচ-এর ফিউচার লিডার সায়হাম সাদিক পিয়াল কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে সার্টিফিকেট, প্রাইজবন্ড ও গিফট বক্স বিতরণ করেন।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে মো. নাছির উদ্দিন, শিক্ষকদের পক্ষে বগাচতর নূরীয়া গনিউল উলুম ফাজিল মাদ্রাসার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের রাজীব সাহা এবং মাদরাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়া (ফাজিল)-এর আবু বকর বক্তব্য প্রদান করেন। 

শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রীতি রানী শীল এবং মাদরাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়া (ফাজিল)-এর সানজিদুল ইসলাম তানিশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত