সুনামগঞ্জ

নদীর পাড় কেটে বালি উত্তোলনের দায়ে ৪ জনের অর্থদণ্ড

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালি উত্তোলনের দায়ে চারজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

জানা গেছে, এ দিন দুপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাহিরপুর উপজেলার লাউড়েরগড়,জামালের চর ও ঘাগটিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট আইনের বিধান লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা করে ২ ব্যক্তিকে ১ লাখ টাকা এবং অপর এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে ইঞ্জিনচালিত দুটি স্টিলবডির নৌকা জব্দ করে নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয়। এইদিন অপর এক অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক লাখ টাকা অর্থ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে মোট ৩ লাখ টাকা আদায় করা হয়।

সুনামগঞ্জ টুকেরঘাট নৌপুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস বলেন, মোবাইল কোর্টের অভিযানে জব্দকৃত ইঞ্জিন নৌকাগুলো আমাদের হেফাজতে রয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত