"সময়ের স্রোতে দীপ্ত আলো আদর্শেরই দীপ, আপনার কর্ম প্রেরণা দিক প্রজন্মের প্রদীপ" এই প্রতিপাদ্য নিয়ে ভাটিবৃন্ত সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ভাটিবৃন্ত সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি মামুন সুলতানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি রাহমান তৈয়বর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কবি ফজলুল হক দোলন, বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী, ভাটিবৃন্ত সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি মহসিন কবির, কলামিস্ট ও কথা সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক, বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার এস এম শরীয়ত উল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির পাঁচজন গুণীজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।
ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান