কুড়িগ্রাম যুবদলের সভাপতি রায়হান কবীর মারা গেছেন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর মারা গেছেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহসান বলেন, আমরা একজন অভিভাবকতুল্য নেতাকে হারালাম।

মৃত রায়হান কবীর কুড়িগ্রাম আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।

দলীয় ও পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শোক প্রকাশ করে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো.মোস্তাফিজুর রহমান মোস্তাফা বলেন, বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা একজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-আমিন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত