যশোর

সময়মত উপস্থিত থেকেও মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ ৬ প্রার্থীর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

যশোরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সঠিক সময় উপস্থিত থেকেও মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ করেছে পাঁচ দলের ৬ প্রার্থী। এ বিষয়ে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন তারা।

প্রার্থীরা হলেন যশোর-৩ আসনের  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খালেদ সাইফুল্লাহ, একই আসনের খেলাফত মজলিসের মাওলানা আব্দুল্লাহ, যশোর-৫ আসনের  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মাওলানা তবিবুর রহমান, যশোর-৪ আসনের গণঅধিকার পরিষদের  আবু মুছা, যশোর-৬ আসনের গণঅধিকার পরিষদের জেসিনা মুর্শিদ প্রাপ্তি ও যশোর-৪ আসনের আবুল কালাম আজাদ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভেতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষামান থাকি। এ অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সকলকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয়। বলা হয়, সকলের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত তিনি মনোনয়নপত্র গ্রহন করলেও এরপর তিনি সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করেননি। আবেদনে মনোয়নপত্র জমাদানের মুহূর্তে পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে প্রার্থীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত ছিলেন তাদের মনোনয়নপত্র জমা নেওয়ার অনুরোধ জানায় প্রার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত