খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে খাবার ভেবে ফসলি জমিতে ব্যবহৃত বিষ পানে আশঙ্কাজনক অবস্থা মিম নামের তিন বছরের এক শিশুর।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

এর আগে দুপুরে উপজেলার চণ্ডীগড় মউ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মিম মউ গ্রামের শাফিউল্লাহর মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে শিশুর বাবা-মা ঢাকায় বসবাস করেন। গ্রামে নানীর কাছে থাকত শিশু মিম। বুধবার দুপুরের দিকে বাড়িতে রাখা ফসলি জমিতে ব্যবহৃত বিষ খাবার ভেবে খেয়ে ফেলে মিম। কিছুক্ষণ পর শিশুটির বমি শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপা সরকার বলেন, শিশুটি খাবার ভেবে জমিতে ব্যবহৃত বিষ খেয়ে ফেলে। হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক থাকায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত