চট্টগ্রাম নগরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও ওষুধ বিক্রির দায়ে কালামিয়া বাজার ও শাহ আমানত ব্রিজ এলাকায় কেবি হেলথ কেয়ার এবং বিসমিল্লাহ মেজ্জান নামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কেবি হেলথ কেয়ার নামে এক প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা একই সঙ্গে খাবারে ক্ষতিকর কেমিক্যাল ও কৃত্রিম রঙ ব্যবহারের অভিযোগে বিসমিল্লাহ মেজ্জান নামের একটি প্রতিষ্ঠানের মালিককে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা ক্ষতিকর উপাদান ব্যবহার সরাসরি মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
