নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর গানেরও সুর করেন নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এবার চ্যানেল আই সেরাকণ্ঠ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী মৌমিতা বড়–য়ার জন্য গান সুর করেছেন তিনি। গানের শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। কুমার বিশ্বজিতের নির্দেশনায় সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি আগামী ১৬ জানুয়ারি শুক্রবার ইউটিউবে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন গায়িকা মৌমিতা বড়–য়া। গানটি সম্পর্কে কুমার বিশ্বজিৎ বলেন, ‘মৌমিতা ভালো গায়। যে কারণে তার জন্য গানটি সুর করলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। মৌমিতার জন্য শুভকামনা রইল।’ মৌমিতা বলেন, ‘কুমার বিশ্বজিৎ স্যারের সুরে আমি গান গাওয়ার সুযোগ পাব এটা আমি কল্পনাও করিনি। স্যার আমাকে ভীষণ স্নেহ করেন বলেই আমাকে এই গানটি গাইবার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি ঠিকঠাক মতো গাইবার। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
×
