ঢাকা রিজেন্সিতে ‘ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস’ বিশেষ অফার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

নতুন বছরের আনন্দঘন সূচনায় প্রিয়জনের সঙ্গে কাটুক উৎসবের মুহূর্ত, এই ভাবনা থেকেই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বিশেষ ডাইনিং ও স্পা প্রিভিলেজ ক্যাম্পেইন - ‘ডাইন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস’। 

১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ ব্যুফে ডিনার, যেখানে থাকবে সিলেক্টেড ইন্টারন্যাশনাল কুইজিন এবং লোভনীয় ডেজার্ট কর্নার, যা পারিবারিক আড্ডা ও বন্ধুমহলের মিলনমেলায় এনে দেবে বাড়তি আনন্দ। এ আনন্দকে আরও আকর্ষণীয় করতে থাকছে স্পেশাল গ্রুপ ডাইনিং, একটির মূল্যে ৩টি ব্যুফে ডিনার এঞ্জয় করার অফার মাত্র ৮৩৩৩ টাকা,  যা সকল অতিথির জন্য প্রযোজ্য।  

নতুন বছরের শুরুতে রিল্যাক্সেশন ও সেল্ফ-কেয়ারকে গুরুত্ব দিয়ে ঢাকা রিজেন্সির জুভেনেক্স  স্পাতে থাকছে বিশেষ ছাড়ের সুযোগ। অতিথিরা পাবেন সব স্পা সার্ভিসে ২৬% ডিসকাউন্ট, আর প্রিমিয়ার ক্লাব সদস্যরা উপভোগ করবেন ৪০% পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট, যা চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত । ফলে এক সাথে আনন্দ, স্বাদ ও আরাম—সবকিছু উপভোগের দারুণ সুযোগ দিচ্ছে এই নিউ ইয়ার স্পেশাল  আয়োজন। 

উষ্ণ আতিথেয়তা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুচিন্তিত সেবার সমন্বয়ে ঢাকা রিজেন্সি সকলকে আমন্ত্রণ জানায় পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01713332661, অথবা ভিজিট করুন ঃ https://www.facebook.com/share/16CHAF4uoW/ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত