ফরিদপুর-১ আসনে ৮ জনের প্রার্থিতা স্থগিত, বাতিল ৭

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৫ জন প্রার্থী। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে আজ এ আসনের কোন প্রার্থীই বৈধ বলে প্রাথমিকভাবে বিবেচিত হননি। এরমধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ৮ জনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানান, মনোনয়নপত্র দাখিলের কাগজপত্র ক্রুটি থাকার কারনে ৮ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। 

এছাড়া স্বতন্ত্র ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বেলা ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবার পর তা যাচাই বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া জমা দেওয়া ভোটার তালিকায় গরমিল থাকার কারনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা হলেন- বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লা, জাতীয় ঐক্যফ্রন্টের শাহ মো. আবু জাফর, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ, জনতা পার্টির মৃন্ময় কান্তি দাস, বাংলাদেশ কংগ্রেসের খালেদ বিচন কাদের ও স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান। 

এদিকে বাতিলকৃত প্রার্থীরা হলেন- শাহাবুদ্দীন আহমেদ, লায়লা আরজুমান বানু, হাসিবুর রহমান, মোলাম কবির মিয়া, শামসুদ্দীন মিয়া ঞুনু, শেখ আব্দুর রহমান জিকো, আরিফুর রহমান দোলন। বাতিলকৃত সকলেই স্বতন্ত্র প্রার্থী। বাতিলকৃত প্রার্থীরা কমিশনে আপিল কবরেন বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত