রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।
সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং আগামী দিনের গণতান্ত্রিক রূপরেখা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা নেতারা বৈঠকে অংশ নেন।
