তারেক রহমানের সঙ্গে জুনায়েদ আল হাবিবের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জুনায়েদ আল হাবিব।

আজ সোমবার বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের ভোটাধিকার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান মাওলানা জুনায়েদ আল হাবিবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় তারেক রহমান ঐক্যবদ্ধভাবে বিএনপি ও জোটভুক্ত সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন, যাতে আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হয়।

মাওলানা জুনায়েদ আল হাবিব তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত