ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় চরমোনাই পীরের বেইলি রোডে রূপায়ণ স্বপ্ন নিলয়ের বাসায় সাক্ষাৎ করতে যাওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের কর্মসূচির অংশ হিসেবেই এ সাক্ষাৎ নির্ধারিত হয়েছে।
এর আগে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) তারেক রহমান জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ