জামায়াত আমিরের সঙ্গে ইউরোপীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

৭ জানুয়ারি বুধবার সকাল ৯টায় জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (EEAS) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং মিস মনিকা বাইলাইতে, উপপ্রধান, দক্ষিণ এশিয়া বিভাগ, EEAS।

সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত