চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত পরবর্তী পাঁচ ম্যাচে ফিফটির দেখা পাননি। আজ শুক্রবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষেও ১০ বলে ৭ রান করে আউট হয়েছেন রাজশাহী অধিনায়ক। তার ক্যাচ নিয়ে পাকিস্তানের ডানহাতি পেসার আমের জামালের উদযাপন বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে রাজশাহী। ইনিংসের চতুর্থ ওভারেই মোহাম্মদ ওয়াসিমকে (৫) ফেরান আমের জামাল। ৬ষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন হাসান নওয়াজ। তার করা দ্বিতীয় বলটি শান্ত উড়িয়ে মারলে সীমানার ওপর অনেকটা লাফিয়ে ক্যাচ নেন জামাল। তারপরই দেখা যায় তার অদ্ভুত কাণ্ড।
ক্যাচ ধরার পর বল নিয়ে জামাল সীমানা দড়ির কাছে যান। বলটি বারবার সীমানা দড়িতে লাগানোর অভিনয় করেন। হয়তো তিনি বোঝাতে চেয়েছেন, ক্যাচ না নিলে সেটা ছক্কা হতে পারত। কিংবা শান্তকে একটু খোঁচা মেরেছেন! সীমানায় ধরা পড়ে হতাশ শান্ত মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়নের পথ ধরেন। ব্যাটিং বিপর্যয়ে পড়া রাজশাহী ৭২ রানেই পাঁচ উইকেট হারিয়েছে।
এমি মার্তিনেজের চোট কতটা গুরুতর?
‘বল বাংলাদেশের কোর্টে’ —বিশ্বকাপ ইস্যুতে ভারত সরকার