চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু নয়ন (২০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। আহত নয়ন একই এলাকার মো. জসিমের পুত্র।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ির যাওয়ার পথে পেছন দিক থেকে দ্রুতগতির আল্লাহ মহান নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় মামলা রুজু হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।
‘তুমি এমপি হতে যাচ্ছ’, হান্নান মাসউদকে সাদিক কায়েম