মতলব উত্তর

অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) মতলব উত্তর থানা পুলিশ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।  ​

আটকরা হলেন  অনলাইন প্রতারক চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫), মো.নজরুল ইসলাম নজু (৫৭), মো. আল আমিন রিফাত (৩০) ও রাব্বি হোসেন জাবেদ (২৪)। 

সংবাদ সম্মেলনে বলা হয়, নোয়াখালীর কবিরহাট থানার জহিরুল ইসলাম নামে এক যুবক গত ১১ জানুয়ারি মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, অনলাইনে হেদায়েত উল্লাহ ওরফে মনির নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সখ্যতা গড়ে ওঠার পর তাকে ফার্নিচার ব্যবসার লোভনীয় অফার দেওয়া হয়। প্রতারক চক্রটি জহিরুলের কাছ থেকে নগদ অ্যাকাউন্ট ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন দফায় মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ​অভিযোগ পাওয়ার পর চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় এবংমতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়। ​পরবর্তীতে এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে মতলব উত্তর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। ​পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় প্রচলিত আইনে মামলা হয়েছে ।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, চক্রের বাকি সদস্যদের ধরতে এবং এই নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত