এগারো দলীয় জোটের অন্যতম জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
আজ সোমবার সকালে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
