মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, গত বছরে ১ লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১৫০ শতাংশেরও বেশি। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিকতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কিন ডেপুটি মুখপাত্র টমি পিগট জানান, বাতিলকৃত ভিসার মধ্যে রয়েছে সহিংসতা, চুরি এবং মাদক বা মদ্যপান সৃষ্ট দুর্ঘটনার মতো অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হাজারও বিদেশি নাগরিক। তিনি বলেন, নতুনভাবে চালু হওয়া কনটিনিউয়াস ভেটিং সেন্টার নিশ্চিত করবে যে, যারা জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের ভিসা দ্রুত বাতিল করা হবে। এছাড়াও এই কঠোর পদক্ষেপের মধ্যে পড়েছে আন্তর্জাতিক ছাত্র এবং গাজা সমর্থক কর্মীরা
প্রশাসন বলেছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশীয় নিরাপত্তা ও জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে সম্ভাব্য হুমকি নিয়ন্ত্রণ করা।
