গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যান ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। ৎ সেই মৃত্যুকে কেন্দ্র করে আসামজুড়ে তোলপাড় চলছে। করুণ মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। এখনো তার অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তার পরিবার ও অনুরাগীরা। তাকে হত্যা করা হয়েছে এই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে আসামের পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) সিঙ্গাপুরের একটি আদালতে শুনানিকালে জানানো হয়, ঘটনার সময় ৫২ বছর বয়সী এই শিল্পী লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। আদালতে উপস্থাপিত তথ্যে বলা হয়, ১৯ সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে অংশ নেন জুবিন গার্গ। পরদিন তার নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গান পরিবেশন করার কথা ছিল। তবে পারফরম্যান্সের আগের দিনই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।
তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা আদালতে জানান, শুরুতে জুবিন গার্গ লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাকে আবার একটি ছোট লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হয়। কিন্তু তিনি সেটিও পরতে অস্বীকৃতি জানান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাইফ জ্যাকেট ছাড়া ইয়টের দিকে সাঁতার কাটতে গিয়ে একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়। তবে ততক্ষণে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
আদালতে আরও জানানো হয়, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে (এপিলেপসি) ভুগছিলেন। তার মৃগীজনিত সর্বশেষ সমস্যা দেখা দেয় ২০২৪ সালে। তবে ঘটনার দিন তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো ধরনের ফৌজদারি অপরাধের প্রমাণ মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে জুবিন গার্গের মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়াকেই নিশ্চিত করা হয়েছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো উদ্ধারকাজের সময়ের বলে উল্লেখ করা হয়। রক্ত পরীক্ষায় তার উচ্চ রক্তচাপ ও মৃগীর ওষুধের উপস্থিতি পাওয়া গেলেও কোনো মাদক গ্রহণের আলামত পাওয়া যায়নি।
ফাঁস হলো পূজা চেরির গায়ে হলুদের ভিডিও
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামাল আইস এজেন্টরা
জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ
বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হলেন খলিলুর-তৈয়্যব-আখতার