ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন। একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন ‘রিকশা’ প্রতীক।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে।
আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।
