বিএনপর বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজাকে বহিষ্কার 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে । 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয়  নির্বাহী  কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব  অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়।

উল্লেখ্য, তোজাম্মেল হক তোজা   ২০০৮ সালে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রয়াত মহাসচিব  এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের বিপক্ষে বিদ্রোহী  স্বতন্ত্র প্রার্থী   হওয়ায়  জেলা বিএনপির যুগ্ম  সাধারণ সম্পাদক পদ বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ   দিন পদ বঞ্চিত  থাকা তোজাম্মেল হক তোজাকে ২০২৩ সালে  জেলা কৃষক দলের  আহবায়ক হন।বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে  আওয়ামী লীগ সরকারের পতনের পর  দলীয় শৃঙ্খলা  বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কৃষকদলের আহ্বায়ক পদ থেকে  বহিষ্কার করা হয়।  তোজাম্মেল হক তোজা দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জড়িত  থাকায় এ নিয়ে তিনবা র বিএনপি থেকে বহিষ্কার হল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত