২৯ বিজিবির বিরামপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২ লাখ ৪৫ হাজার টাকার মাদক আটক করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ২টি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ১৩ হাজার ৪৭৫ পিস বাংলাদেশি মদ তৈরির বড়ি আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২ লাখ ৪৫ হাজার ৩২৫ টাকা।
এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক, লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিজিবির চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামি আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।
মিরসরাইয়ে কারখানায় বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক