তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত নরসিংদী বিএনপি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত নরসিংদী জেলা বিএনপি। প্রস্তুত করা হয়েছে আধুনিক সুবিশাল ডিজিটাল মঞ্চ। সভাস্থলসহ তারেক রহমানের নিরাপত্তায় সিএসএফ,পুলিশ, র‌্যাব, আইন শৃঙ্খলা বাহিনী, জেলা বিএনপির ৭ শত শৃঙ্খলা কমিটির ভলেন্টিয়ার সহ প্রায় সহস্রাধিক ব্যক্তি নিয়েজিত রয়েছেন। জনসভাকে সাফল্যমন্ডিত করতে জেলার প্রতিটি পাড়া মহল্লায় মাইকিং, লিফলেট বিতরণ সহ ব্যাপক প্রচারণা চালাচ্ছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।

সংবাদ সম্মেলন শেষে খোকনের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন পৌরপার্ক এলাকায় সভাস্থল পরিদর্শন করেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের ধানের র্শীষের প্রার্থী মনজুর এলাহী, সহ-সভাপতি বিজি নওশের, ভিপি জলিল, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম টিটু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম, নরসিংদী কলেজের সাবেক ভিপি ইলিয়াস হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত