মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে দুই কেজি গাজাঁসহ মো. জয়নাল চৌধুরী ওরফে নিজাম হাজারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব রাঢ়ীপাড়া গ্রামে অভিযান চালিয়ে সমুদয় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে পূর্ব রাঢ়ীপাড়া গ্রামে অভিযান চালায় জেলা ডিবির একটি টিম। এসময় মো. জয়নাল চৌধুরীর। বসতঘরের সামনের উঠান থেকে গাজাঁসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
