ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এই দুই দিনে তিনি আটটি জেলায় নির্বাচনি সভা করবেন।
এই তথ্য নিশ্চিত করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সভা করবেন জামায়াত আমির। পরদিন শনিবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন তিনি। একই দিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সভা করে ঢাকায় ফিরবেন। আগামী রবিবার দুপুর ১২টা থেকে ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াত আমির।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়ায়, দুপুর ১২টায় মেহেরপুরে, বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে জনসভায় অংশ নিবেন তিনি।
