লন্ডন মাতালেন সাগর বাউল 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

বাংলা ক্রেজ ইউকের আয়োজনে লন্ডন মাতালেন কণ্ঠশিল্পী সাগর বাউল। বাউল উৎসব লন্ডন ২০২৬ এ গত ১৮ জানুয়ারি লন্ডনের কলোসিয়াম স্যুটে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি।  

সাগর বাউল ছাড়াও অংশ নেন কামরুজ্জামান রাব্বি ও বেলী আফরোজ। এছাড়াও লন্ডন থেকেই প্রবাসী বাঙালি শিল্পীরা ছিলেন। তাদের মধ্যে রয়েছেন বাউল এম হোসেন, সাজ্জাদ নুর, বন্যা তালুকদার, বাউল ইকরাম উদ্দিন ও রানা এবং যৌথভাবে বাংলাদেশ ও ইংলেন্ডের শিল্পী হিসেবে পারফরম্যান্স করেন (শারমিন দীপু )।  

মূলত এটি টিকিট শো হলেও প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলেছে বলে জানান আয়োজকরা। সাগর বাউল বলেন, ‘দারুণ একটি শো শেষ করলাম। লন্ডনের প্রবাসী বাংলাদেশীরা যে গান পাগল সেটা আরেকবার প্রমাণিত হলো। বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর শারমীন দীপুর অক্লান্ত পরিশ্রম আর আতিথেয়তার কথা না বললেই নয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।’ বিশেষ করে বাংলা ক্রেজ ইউকে সংগঠনের সকল কলাকৌশলীর এই অনুষ্ঠান কেন্দ্র করে অক্লান্ত পরিশ্রম ছিল।

অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত বাঙালি মিউজিশিয়ানরাই ছিলেন যন্ত্রশিল্পী হিসেবে। তাদের মধ্যে তানিম, হাসান, রিজান উল্লেখযোগ্য।  

এই নিয়ে সাগর বাউল বিশ্বের ১৪ টি দেশে পারফরম্যান্স করেছে, এশিয়া ,ইউরোপ, অস্ট্রেলিয়া মহাদেশ।

তবে সকল আয়োজন এর ভিতরে লন্ডনের অনুষ্ঠানটি তার কাছে গুরুত্বপূর্ণ বহন করে, কারণ লোকসংগীত এর বিশাল এক প্রাণকেন্দ্র সিলেটের জনতা , এবং সেই সিলেটি মানুষের বিশাল এক অংশ ইংল্যান্ডে বসবাস করেন, যারা লোকগানের ভক্ত, এবং প্রচারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত