অসুস্থ হয়ে গণসংযোগ সাময়িক স্থগিত করলেও সুস্থ বোধ করায় পুনরায় প্রচারণায় নামলেন ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে শান্তিনগর এলাকায় গণসংযোগকালে অসুস্থ বোধ করায় তিনি সাময়িক বিরতি নেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে পুনরায় গণসংযোগ শুরু করেন তিনি।
গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া কার্ড।
তিনি বলেন, একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে ধৈর্য ধরতে হবে।
সমস্যা সমাধানের রাজনীতির কথা জানিয়ে নির্বাচিত হলে দোকান-পাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনিয়ম দূর করার আশ্বাস দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রার্থীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে চট্টগ্রাম কমপ্লেক্স-বেইলি রোড, আমিনবাগ, চামিলিবাগ এলাকায় গণসংযোগ করছেন।
