কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মারা গেছেন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার ১৫ মিনিটের দিকে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে লাগলে তিনি দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে আরও দুটি গুলি করে সেগুলো তার শরীরে লাগেনি। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কয়ার হনসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করে তার অপারেশন হয়। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

হাসান মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত