ফেনীর সোনাগাজীতে বিএনপি প্রার্থীর প্রচারণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোয় এক মাদরাসা শিক্ষকর জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।
জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার চরদরবেশ ইউনিয়নে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলছিল। এসময় স্থানীয় আশরাফুল উলুম আকবরিয়া মাদরাসার শিক্ষক মোশারফ হোসেন ছাত্র-ছাত্রীদের নিয়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া বলেন, বিএনপি প্রার্থীর প্রচারণায় মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোয় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ওই সময় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আলোকে শিক্ষককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
