আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই আদেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করা হয়।
এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। বিষয়টি এখন বিচারাধীন রয়েছে।
চাঁদাবাজদের জন্য ‘কমপ্লিট লাল কার্ড’, ইনসাফ কায়েমের অঙ্গীকার জামায়াত আমিরের