রাতভর গুঞ্জন চলেছে যে, মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আর দেশে ফিরবেন কিনা সেটা নিয়েও দেখা দেয় সন্দেহ। কিন্তু আজ সোমবার সকালে যথারীতি মিরপুর শেরে বাংলায় আসেন বিসিবি সভাপতি। কাজের ফাঁকে টুকটাক কথাও বলেছেন সাংবাদিকদের সাথে।
সোমবার সকালে মিরপুরে এসে পূর্বিনর্ধারিত প্রোগ্রামে অংশ নেন বুলবুল। একপর্যায়ে তিনি বেরিয়ে এলে সাংবাদিকরা প্রশ্ন করেন তার দেশত্যাগের বিষয়ে। জবাবে বুলবুল বলেন, 'কী মনে হয় আমি কি দেশের বাইরে? অনেক নিউজ এরকম আসবে, অনেককিছু হবে। আপনারা দেখছেন তো আমি কোথায়।'
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছে বিসিবি। তার ওপর বিসিবিতে দেখা যাচ্ছে একের পর এক কেলেঙ্কারি। সম্প্রতি বিসিবির এক পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং সংশ্লিষ্ট অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন।
এছাড়া কয়েকজন পরিচালকের গণমাধ্যমে দেওয়া বেফাঁস মন্তব্যে বোর্ড আগেই চাপে ছিল। একের পর এক বিতর্কিত মন্তব্য করা পরিচালক এম নাজমুল ইসলামকে পুনরায় বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তাকে ঘিরে গুঞ্জনের কি এটাই কারণ?
গুরুতর ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আর্জেন্টাইন তারকা
তীব্র গরমে বিপর্যস্ত অস্ট্রেলিয়ান ওপেন, হাঁসফাস করছেন টেনিস তারকারা
বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে তামিমরা