বাগেরহাটে আসছেন জামায়াত আমির, তিনস্তরে নিরাপত্তা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো বাগেরহাটে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াত ইসলামী। এছাড়া জনসভায় নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী তিনস্তরের প্রস্তুতি নিয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জামায়াত ইসলামীর জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান দলটির জেলার জামায়াত আমির মাওলানা রেজাউল করিম।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার জামায়াত ইসলামীর উদ্যোগে হযরত খানজাহান (রহ.) মাজার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছি। জনসভাকে সফল করতে প্রশাসন সহযোগিতা করছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনেই জামায়াত ইসলামীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন বাগেরহাট-১ আসনে মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে আব্দুল ওয়াদুদ সেখ ও বাগেরহাট-৪ আসনে শেখ আব্দুল আলীম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত