রাশিয়ার প্রিমিয়ার লিগ ক্লাব সোচির প্রাক্তন হেড কোচ রবার্তো মোরেনোর চাকুরী হারানো একটি অদ্ভুত কাহিনীর সঙ্গে জড়িত। গত বছরের সেপ্টেম্বরে সোচি ক্লাব তাকে বরখাস্ত করেছিল। তখন এটি দলীয় খারাপ ফলাফলের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তবে কয়েক মাস পর জানা গেছে, তার কাজের ধরণ নিয়ে গোপন কিছু তথ্য প্রকাশ পেয়েছে।
সোচি ক্লাবের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, স্প্যানিশ কোচ রবার্তো মোরেনো প্রশিক্ষণ, ম্যাচ পরিকল্পনা এবং দলীয় ভ্রমণ সহ সকল কাজের কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি ব্যবহার করতেন। বিষয়টি ক্লাবের ভেতর উদ্বেগ তৈরি করে এবং শেষ পর্যন্ত তার বরখাস্তে প্রভাব ফেলেছিল।
সোচির প্রাক্তন জেনারেল ডিরেক্টর আন্দ্রেই অরলভ বলেছেন, মোরেনো নিয়মিত চ্যাটজিপিট ব্যবহার করতেন। এটি কেবল মাঝে মাঝে ব্যবহার হতো না; বরং তার দৈনন্দিন কাজের অন্যতম মূল ভিত্তি হয়ে উঠেছিল।
রাশিয়ান লিগের সবচেয়ে দীর্ঘ যাত্রার একটি, খাবারোভস্ক সফরের প্রস্তুতির সময় সবচেয়ে আলোচিত একটি ঘটনা ঘটে। অরলভ বলেন, “রবার্তো বলেছিলেন সবকিছু চ্যাটজিপিটি দিয়ে পরিকল্পিত।” তবে, যখন ক্লাব কর্মকর্তারা টুলের প্রেজেন্টেশন দেখলেন, তারা বুঝলেন এই পরিকল্পনায় খেলোয়াড়রা ২৮ ঘণ্টা ঘুমাতে পারবে না। পরামিতি ঠিক করার পর পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে—তবুও দল শেষ পর্যন্ত এআই-নির্ধারিত সূচি অনুসরণ করেছে।
ক্লাবের আক্রমণ শক্তিশালী করার জন্য গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ভ্লাদিমির পিসারস্কি, পাওয়েল মেলেশিন এবং আর্তুর শুশেনাচেভের মতো খেলোয়াড়দের বিবেচনা করা হয়। মোরেনো এই তিন ফরওয়ার্ডের পরিসংখ্যান চ্যাটজিপিটি-তে ফিড করেছিলেন। অরলভের কথায়, সিস্টেম শুশেনাচেভকে “সর্বোত্তম বিকল্প” হিসেবে সুপারিশ করেছিল, যা ক্লাবের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলে।
ক্লাব কর্মকর্তারা নতুন প্রযুক্তি সহায়ক হিসেবে ব্যবহারের প্রতি আপত্তি করেননি, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত প্রভাবকে নিয়ে উদ্বেগ ছিল তাদের। অরলভ , “এটি যেকোনো টুলের মতোই—কেন ব্যবহার করা হবে না? তবে মোরেনোর জন্য চ্যাটজিপিটি হয়ে গিয়েছিল মূল নির্ধারক।“
সোচিতে মোরেনোর মেয়াদ খারাপ ফলাফল এবং অস্বাভাবিক পদ্ধতির কারণে শেষ হয়। যদিও বরখাস্তের পেছনে একাধিক কারণ ছিল, চ্যাটজিপিটির ব্যাপক ব্যবহার একটি প্রতীক হিসেবে দাঁড়িয়েছে যে তার পদ্ধতি ক্লাবকে সন্তুষ্ট করতে পারেনি।
'ভারত চেয়েছিল বিশ্বকাপে বাংলাদেশ খেলুক, কিন্তু পাকিস্তানের প্ররোচনায়....'